মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

৪৮১৩ প্রবাসী কর্মীর মরদেহ দেশে এসেছে ২০২৪ সালে

রেকর্ড ৪ হাজার ৮১৩ প্রবাসী কর্মীর মরদেহ দেশে এসেছে ২০২৪ সালে। তবে, তাদের সবার মৃত্যুর সঠিক কারণ ও কোন দেশ থেকে কত জনের মরদেহ এসেছে তা জানা যায়নি। ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

এপর্যন্ত ১৯৯৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৫৬ হাজার ৭৬৯ প্রবাসীকর্মীর মরদেহ দেশে এসেছে। এরমধ্যে ২০২৪ সালে রেকর্ড ৪ হাজার ৮১৩ প্রবাসী কর্মীর মরদেহ দেশে এসেছে। তবে পরিসংখ্যানে কোন দেশ থেকে কতজনের মরদেহ এসেছে তা আলাদা করা হয়নি। ২০২৩ সালে ৪ হাজার ৫৫২ জনের, ২০২২ সালে ৩ হাজার ৯০৪ জনের এবং ২০২২ সালে ৩ হাজার ৯০৪ জন বাংলাদেশি অভিবাসীর মরদেহ দেশে এসেছিল।

প্রবাসীকর্মীদের মৃত্যুর পরিসংখ্যান রাখা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে দাফন ও পরিবহন খরচ হিসেবে প্রতি মরদেহের জন্য ৩৫ হাজার টাকা দেয় ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড। সেই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে প্রতিটি মৃত্যুর জন্য ৩ লাখ টাকা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ