শনিবার, মে ১৬, ২০২৬

ওমানে গাড়ির ভেতর মিলল চার ভাইয়ের লাশ

পারস্য উপসাগরীয় দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। নিহতরা হলেন- মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ।

দেশটির পুলিশের বরাত দিয়ে টাইমস অব ওমানে প্রকাশিত খবরে বলা হয়েছে, দক্ষিণ আল বাতিনা গভর্নরেট পুলিশের নেতৃত্বে আল-মাসনা গভর্নরেট এলাকায় বুধবার রাতে একটি গাড়ির ভেতর থেকে ওই চার সহোদরের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গাড়ির এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ