বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের ঋণ আটকে দেয়ার আদেশ স্থগিত করেছে দেশটির আদালত

শত শত বিলিয়ন ডলারের ফেডারেল মঞ্জুরি ও ঋণ আটকে দেয়ার যে আদেশ যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন সেটি কার্যকর হওয়ার ঠিক আগ মুহুর্তে সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একজন বিচারক।

আগামী সোমবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন বিচারক লরেন আলি খান। এর আগে মঞ্জুরি পাচ্ছিলেন এমন ব্যক্তিদের সংগঠনগুলোর একটি গ্রুপ এ বিষয়ে মামলা করেছিলো।

মামলায় বলা হয় ইতিমধ্যেই অনুমোদন হওয়া তহবিল সাময়িকভাবে স্থগিত করার মাধ্যমে হোয়াইট হাউজ আইন লঙ্ঘন করেছে।

আদালতের আদেশটি এসেছে প্রেসিডেন্টের আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে। যদিও প্রেসিডেন্টের আদেশ কোন কোন সংস্থা বা কর্মসূচির ওপর প্রযোজ্য হবে তা নিয়ে ব্যাপক বিভ্রান্তি ছিলো।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ