রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিসিবির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বিজয় এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন। রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর মধ্যেই বিজয়ের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর এল।

গত ৩০ ডিসেম্বর শুরু হওয়া একাদশ বিপিএলে একাধিক ম্যাচের বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিংয়ের সন্দেহ করা হচ্ছে। বিপিএলে বেশকিছু সন্দেহজনক ঘটনা ঘটেছে বলে জানান কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকও। পরবর্তী সময়ে ফিক্সিংয়ে জড়িত সন্দেহে কয়েকজন খেলোয়াড়ের নাম উঠে আসে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে।

৩২ বছর বয়সী এনামুল গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন। পরে তাঁকে সরিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। রাজশাহী সে সময় জানিয়েছিল, ব্যাটিংয়ে এনামুলকে বেশি মনোযোগী করতে অধিনায়কত্বে বদল আনা হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ