চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ আদালত প্রাঙ্গনে বল্লেন পলক

আদালতে প্রাঙ্গণে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এ বার্তা দিয়েছেন।

সোমবার (৩ জানুয়ারি) রাজধানীর বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

আদালত সূত্রে জানা যায়, পলককে গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদুয়ানুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তার রিমান্ডের আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল ৩টায় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ