রবিবার, এপ্রিল ১২, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যে এবার পাল্টা শুল্ক বসালো চীন

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে মঙ্গলবার এমন সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। পাল্টাপাল্টি এই শুল্ক আরোপের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে শুরু হয়েছে বাণিজ্যযুদ্ধ। চীন থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ বন্ধ না হওয়ায় বেইজিংকে শাস্তি দিতে চান দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি চীনা পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণাটি মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর ৫টা ১ মিনিট এবং বাংলাদেশ সময় বেলা ১১টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে।

সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মাথায় চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক বসাচ্ছে তারা। মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির ওপর শুল্ক আরোপ করবে বেইজিং। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ