বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতির সাত দিনের রিমান্ড

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতিকে ধানমন্ডি থানার একটি চাঁদাবাজির মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত।

আদালতে রিমান্ডের সপক্ষে যুক্তি উপস্থাপন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ছিলেন শেখ হাসিনার অন্যতম সহযোগী। তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাঁর ছেলে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত ছিলেন।

অবশ্য মোদাচ্ছের খানের আইনজীবীরা আদালতকে বলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত মোদাচ্ছের খান জ্যোতিকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ