শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

”আমি বাংলায় গান গাই” খ্যাত ভারতীয় বাঙ্গালী শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। শনিবার সকাল ১০টায় কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গুনি শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

দীর্ঘধীন ধরে অসুস্থ ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। বেশ কিছুদিন ছিলেন আইসিউতে। জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি প্রতুলের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তার হার্ট এটাক হয় এবং তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হন।

বাংলাদেশের বরিশালে ১৯৪২ সালের ২৫ জুন জন্মগ্রহন করেন প্রতুল মুখোপাধ্যায়। বাবা প্রভাত চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন স্কুল শিক্ষক এবং মা বাণী মুখোপাধ্যায় ছিলেন গৃহিণী। এরপর দেশ বিভাগের সময় তিনি পরিবারের সাথে ভারত চলে যান।

তার আলোচিত এলবামগুলোর মধ্যে রয়েছে, পাথরে পাথরে নাচের আগুন-১৯৮৮, ওঠো হে-১৯৯৪, যেতে হবে-১৯৯৪, তোমাকে দেখেছিলাম-২০০০, আমি বাংলায় গান গাই-২০১৭।

এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মনিময় বন্দোপাধ্যায় জানিয়েছেন, ”ফুসফুস ও অন্যান্য অর্গানে সংক্রামন ছড়িয়ে পরেছিল। এছাড়া রেকটাম ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।”

প্রতুল মুখোপাধ্যায় তার দেহ দান করে গিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তার দেহ আবারো এসএসকেএম হাসপাতালে ফেরত নিয়ে আসা হবে। সেখানেই সম্পন্ন হবে দেহ এবং চক্ষুদানের প্রক্রিয়া।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ