
শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার তার প্রথম ছয় মাসে প্রথম ইনিংস শেষ করেছে। এবার দ্বিতীয় ইনিংস শুরুর পালা।
প্রধান উপদেষ্টার এই মন্তব্যের কথা সাংবাদিকদের জানান তাঁর প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে যার সূচনা।
অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ২৬টি দল এবং জোটের শীর্ষ পর্যায়ের ১০০ নেতা অংশ নেন।


