
ভারতের শতকরা ৫৫ শতাংশ মানুষ মনে করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নিজ দেশে ফেরত পাঠানো উচিত। দেশটির জাতীয় প্রভাবশালী দৈনিক ইন্ডিয়া টুডের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে চলতি ফেব্রুয়ারি মাসে এই জরিপ চালায় ইন্ডিয়া টুডে। জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেয়ার বিষয়ে আপনার মতামত কি?
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত- এই প্রশ্নের পক্ষে অর্থ্যাৎ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন ৫৫ শতাংশ আর বিপক্ষে মতামত দিয়েছেন ২১ দশমিক ১ শতাংশ।
তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে- এর পক্ষে মত দিয়েছেন ১৬ শতাংশ, বিপক্ষে মত দিয়েছেন ২৯ দশমিক ১ শতাংশ।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমাতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা। এরই মধ্যে বাংলাদেশে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।


