
উত্তরার পর এবার রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় প্রকাশ্যে চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। তিন-চারজনের একটি দল রাসেল নামে এক যুবককে কুপিয়ে চলে যায়।
জখম অবস্থায় রাসেল দীর্ঘক্ষন রাস্তায় পড়ে ছিলেন। হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও উঠতে পারছিলেন না তিনি। বাঁচার জন্য সাহায্য চাইছিলেন মানুষের কাছে। একপর্যায়ে আশপাশে থাকা কয়েকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যান। বুধবার রাতে শেখেরটেক ৭ নাম্বার রোডে ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক গ্রুপ আরেক গ্রুপকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে।
কপাল, মাথা, হাত-পাসহ বিভিন্ন জায়গায় জখম হয়েছেন ভুক্তভোগি। হামলাকারী রানা কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ার গ্রুপের সদস্য। রাসেল বাবুর্চির কাজ করে। আদাবরেই তার বাড়ি।


