রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

দিল্লিতে বিজেপি বেছে নিল নারী মুক্ষমন্ত্রী

ভারতের দিল্লি বিধানসভার নির্বাচনের এগার দিন পর মুক্ষমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নিয়েছে। বুধবার বিজেপির পরিষদীয় বৈঠকে তার নাম ঘোষণা করে কেন্দ্র।

নবনির্বাচিত বিধায়কদের সামনে তার নাম ঘোষণা করা হয়। বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দিক্ষিত, আম আদমি পার্টির আতিশি মার্লেনার পর দিল্লির চতুর্থ মুক্ষমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্ত।

রেখা একসময় বিজেপির ছাত্র সংগঠনের নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতিও ছিলেন তিনি। তবে, এবারই প্রথম বিধায়ক হিসেবে জয়ী হন।

দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদে ফিরেছে বিজেপি। ৭০টি বিধানসভার আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ