
অর্ধশতাধিক অনুসারিসহ মাথায় লাল কাপড়, হাতে রাম দা নিয়ে উপজেলা যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় তোলপাড় চলছে গাজীপুরে। অভিযুক্ত নেতাকে জাহাঙ্গীর আলম মিন্টু ইতিমধ্যে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
শনিবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেয় উপজেলা যুবদলের সদস্য নেতা জাহাঙ্গীর আলম মিন্টু।
অভিযুক্ত গাজীপুর যুবদল নেতা জাহাঙ্গীর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল সাবেক সদস্য সচিব।


