বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ভারত

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতের। একই ফরম্যাটের ভিন্ন আসরে এবার সেই হারের প্রতিশোধ নিলো রোহিত শর্মার দল। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে অজিদের ৪ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট পেল ভারত।

দুবাইতে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ৪ উইকেটে জিতেছেন রোহিত শর্মারা। ফলে প্রথম দল হিসেবে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল ভারত। অজিদের ছুড়ে দেওয়া ২৬৫ রানের লক্ষে তারা পৌছে যায় ১১ বল হাতে রেখে। ২০১৭ সালে অনুষ্ঠিত গত আসরের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছিল দলটি। এর আগের আসরের শিরোপা নির্ধারণী লড়াইয়ে ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে হয়েছিল চ্যাম্পিয়ন।

আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল রান তাড়ার আগের রেকর্ডটিও ছিল ভারতের। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আহমেদাবাদে ২৬১ রানের লক্ষ্যে জিতেছিল তারা।

ভারত ফাইনালে ওঠায় হাইব্রিড মডেলে আয়োজিত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ