
আগামী ১০ ও ১১ মার্চ নিজেদের কর্মসূচী ঘোষণা করেছে দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি।
শুক্রবার দলটির কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠক শেষে এ কথা জানান এনসিপি’র সদস্যসচিব আখতার হোসেন।
১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থান নিহত ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল এবং ১১ মার্চ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করা হবে।


