
বাংলাদেশের সরকার বদলালে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে পরিবর্তন আসতেই পারে বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।
দিল্লিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভারতীয় সেনাপ্রধান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।
উপেন্দ্র দ্বিবেদী অনুষ্ঠানে আরো বলেন, বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক খুবই শক্তিশালী। নিয়মিতভাবে দুই দেশের সমারিক বাহিনী নোট বিনিময় করে থাকে।
এছাড়া পাকিস্তান-চীন সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধান বলেন, দুই দেশের মধ্যে উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে এবং বিষয়টি ভারতকে মেনে নিতে হবে।


