
নতুন নিয়মানুযায়ী ১৮ বছরের কম বয়সীরা পিতা-মাতার অনুমতি ছাড়া ফেসবুক ইন্সটাগ্রামে একাউন্ট খুলতে পারবে না। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে মেটা।
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা ইতিমধ্যে অপ্রাপ্তবয়স্কদের জন্য নতুন বিধিনিষেধ চালু করেছে। এর মধ্যে রয়েছে, অভিভাবকের অনুমতি ছাড়া ১৮ বছরের নিচে কেউ ইনস্টাগ্রামে একাউন্ট খুলতে পারবে না। বয়স যাচাই করতে হবে বৈধ নথির মাধ্যমে। ফলে ভুয়া বয়স দিয়ে একাউন্ট খোলার সুযোগ থাকবে না। ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের একাউন্টের নিয়ন্ত্রণ থাকবে অভিভাবকদের হাতে।
নতুন নিয়মানুযায়ী পিতা-মাতা সন্তানের ফেসবুক ইনস্টা চেক করতে পারবেন। তবে মেসেজ পড়তে পারবেন না। কতক্ষন সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবে তা নির্ধারণ করে দিতে পারবেন।
মেটা জানিয়েছে শিশুদের সুরক্ষা দেয়া এবং অনলাইনে অযাচিত বিপদ থেকে রক্ষা করাই এর লক্ষ।


