
সোমবার বিসিবি কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে নাম ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু নিজের ক্যারিয়ার নিয়ে সংশয় থাকায় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।
২০২২ সালের সর্বশেষ সংস্করণের পর এবার বিসিবি কিছুটা বদল এনেছে কাঠামোতে। এবার এ+, এ, বি, সি ও ডি এই ভিন্ন পাঁটি ক্যাটাগরি রয়েছে।
এ+ ক্যাটগরির একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। তিনি বেতন পাবেন মাসে ১০ লক্ষ টাকা। ধারাবাহিক পারফরম্যান্সের পুরষ্কার পেলেন তিনি।
গতির ঝড় তোলা আরেক ক্রিকেটার নাহিদ রানা আছেন বি ক্যাটাগরিতে। প্রথমবারের মত কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন তিনি। এছাড়া প্রথমবারের মত আরো যারা আছেন তারা হলেন রিশাদ হোসেন, তানজিদ হাসান এবং জাকের আলী। তারা সবাই আছেন সি ক্যাটাগরিতে।
কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম। বাদ পরেছেন সাকিব আল হাসান, জাকির হাসান, নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান ও নাঈম হাসান।
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম আছেন এ ক্যাটগরিতে তাদের বেতন মাসিক ৮ লক্ষ টাকা। যদিও মুশফিক ওয়ানডে থেকে অবসর নেয়ায় নেমে যাবেন বি ক্যাগরিতে।
বি ক্যাগরিতে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। মাসিক বেতন ৬ লক্ষ টাকা।
সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান , শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মেহেদী হাসান আছেন মাসিক ৪ লক্ষ টাকা বেতনে সি ক্যাটগরিতে।
সর্বশেষ ডি ক্যাটাগরিতে মাসিক ২ লক্ষ টাকা বেতনে আছেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।


