
শাসকরা মালিক না সেবক হবেন, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন, দলটির আমীর ডা. শফিকুর রহমান।
সোমবার মনিপুর হাইস্কুল মাঠে বিশিষ্টজনদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে এই কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমীর ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর বলেন, আমরা এমন দেশ দেখতে চাই যে দেশে দুর্নীতি ও দু:শাসন থাকবে না, আল্লাহর আইন কায়েম হবে। যে দল ঈমানদারের সবচেয়ে কাছাকাছি জনগনকে সেই দলে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।


