শত চেষ্টার পরও মারা গেলো মাগুরার শিশুটি

চিকিৎসাধীন অবস্থায় মাগুরার সেই শিশুটি মারা গেছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচে চিকিৎসাধীন ছিলো। বৃহস্পতিবার বেলা ১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একইসাথে বাহিনী শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

চিকিৎসক জানান, বৃহস্পতিবার সকালে দু’বার শিশুটির কার্ডিয়াক এরেস্ট হয়। এরপর বেলা ১২টায় আবারো এট্যাক হয়। এরপর সিপিআর দেওয়ার পরও শিশুটির হৃদস্পন্দ আর ফিরে আসেনি। এরপর বেলা ১টায় শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ