মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিক আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক (৭১) বৃহস্পতিবার রাত ১০.৪৫ মি. রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক জানিয়েছেন, শুক্রবার বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

গত ৬ মার্চ দুপুরে ঢাকা ক্লাবে বেকারিতে কেনাকাটা করতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে সাথে সাথে বারডেম হাসপাতোলে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তিনি স্ট্রোক করেছেন। এরপর অধ্যাপক আরেফিন সিদ্দিককে আইসিউতে নেয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে ভেন্টিলেশনে দেওয়া হয়।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ