মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজী তবে দিলেন শর্ত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের দেয়া ইউক্রেনে যুদ্ধ বিরতির প্রস্তাবে সম্মত হয়েছেন। তবে জুড়ে দিয়েছেন বেশ কিছু শর্ত।

পুতিন বলেছেন যেকোন যুদ্ধবিরতিতে মূল কারণগুলো আগে সুরাহা করতে হবে। এছাড়া অনেক অমিমাংসিত বিষয় সুরাহা করতে হবে।

ক্রেমলিনে সাংবাদিকদের পুতিন বলেন, শত্রুতা বন্ধে মস্কো একমত। একইসাথে যুদ্ধবিরতি এমন হওয়া উচিৎ হবে যাতে এটি দীর্ঘমেয়াদি শান্তির দিকে যায় এবং সংকটের মূল কারণগুলো দূর হয়।

এছাড়া তিনি যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর থেকে পশ্চিমাদের সাথে মস্কোর সর্ববৃহৎ কূটনৈতিক সম্পর্কের দূরত্ব তৈরি হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ