বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ইফতারের জন্য ঝটপট তৈরি করে ফেলুন চিকেন কোফতা

প্রতিদিন ইফতারে একই ম্যানু খেতে কে চায় বলুনতো? তাই ইফতারে বৈচিত্র আনতে এবার খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলুন চিকেন কোফতা। আর আপনার সাধারণ ইফতার হয়ে উঠবে অসাধারণ।

চিকেন কোফতা তৈরিতে যা যা প্রয়োজন (৪ জনের জন্য)

চারটি বোনলেস চিকেন। তিন টেবিল চামচ চিজ ক্রিম। দুই টেবিল চামচ গার্লিক পাউডার। চারটি আলু। প্রয়োজনমত ধনেপাতা কুচি। দুই টেবিল চামচ গুড়া গরম মসলা। পরিমানমত লবন। ১২০ গ্রাম ব্রেড ক্রাম্ব। পরিমানমত তেল। দুইটি ডিম।

প্রস্তুত প্রণালী

প্রথমেই চিকেন সেদ্ধ করে কুচি কুচি করে নিন। এরপর আলু সেদ্ধ করে চটকে নিয়ে এর সাথে চিকেন, ধনেপাতা কুচি, ক্রিম চিজ, গুড়া গরম মসলা, গার্লিক পাউডার এবং লবন দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর ছোট ছোট কোফতা তৈরি করুন। এবার ডিম ফেটিয়ে কোফতাগুলো প্রথমে ডিমে পরে ব্রেডক্রাম্বে মাখিয়ে নিন। সবশেষে গরম তেলে কোফতাগুলো সোনালি করে ভেজে নিন। এবার ইফতারের টেবিলে গরম গরম পরিবেশন করুন চিকেন কোফতা।

সাবধানতা

ভাজার সময় তেল খুব বেশি গরম হলে কোফতা পুড়ে যাবে। আবার যথেষ্ট গরম না হলে তেল বেশি টেনে কোফতা নরম হয়ে যাবে। তাই ভাজার সময় এ ব্যাপারে সাবধান থাকবেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ