
পবিত্র ঈদুল ফিতরে এবার সরকারি চাকুরিজীবীরা টানা নয় দিনের ছুটি পাবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
চাঁদ দেখা স্বাপেক্ষে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদে পাঁচ দিনের ছুটি অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল তিন দিন।


