রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দেশ দুটিতে সরকারি সফর শেষে শনিবার দেশে ফেরেন তিনি।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ৭ এপ্রিল সেনাবাহিনী প্রধান রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা দুই দেশের সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়, প্রশিক্ষণ সহায়তা, পারষ্পরিক আস্থা সৃষ্টি ও রাশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা করেন।

৮ এপ্রিল জেনারেল জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল ওলেগ সালিয়ুকভের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, প্রশিক্ষণ সহায়তা এবং ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমানবিক শক্তি করপোরেশন, রোসাটমের মহাপরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষাব্যবস্থার কাজ যথাসময়ে শেষ করার আহ্বান জানান।

এরপর ১০ এপ্রিল জেনারেল ওয়াকার-উজ-জামান ক্রোয়েশিয়া যান। সেখানে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ