রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

আসছে জিনের নতুন অ্যালবাম

বিশ্বব্যাপি আলোচিত কোরিয়ান কে-পপ ব্যান্ড বিটিএসের তারকা সদস্য জিন নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন। আগামী ১৬ মে বেলা ১টায় প্রকাশিত হবে জিনের দ্বিতীয় অ্যালবাম ‘ইকো’।

মাঝে ছয়মাস বিরতির পর ‘ইকো’ নিয়ে ফিরছেন জিন। গত বছরের ১৫ নভেম্বর নিজের প্রথম একক অ্যালবাম ‘হ্যাপি’ প্রকাশ করেন তিনি।

৩২ বছর বয়সী জিনের পুরো নাম কিম সিওক জিন। তার ‘মুন’, ‘টুনাইট’ গানগুলো বিশ্বব্যাপি বেশ আলোচিত। তিনি গায়কের পাশিাপাশি একজন গীতিকারও।

বিটিএসের প্রথম সদস্য হিসেবে সামরিক প্রশিক্ষণ শেষে গত জুনে বাড়ি ফেরেন তিনি। এরপর প্যারিস অলিম্পিকে মশাল বহন করেন জিন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ