
২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিজয় সর্বশেষ টেস্ট খেলেছিলেন।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে চারটি সেঞ্চুরি পেয়েছেন। সেটিরই পুরুষ্কার পেলেন লম্ব সময় পর জাতীয় দলে ডাক পেয়ে।
নাহিদ রানা পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়ায় দলে তার পরিবর্তে প্রথমবার ডাক পেয়েছেন বাহাতি স্পিনার তানভীর ইসলাম। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তানভীরের। এখন পর্যন্ত ৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।


