
জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টর আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ৪.১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
১৯৪৪ সালে সিলেটের বিয়ানিবাজারের শেখলাল গ্রামে জন্মগ্রহন করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রী অর্জন করার পর ১৯৮৬ সালে বাংলাদেশে আইন পেশায় নিযুক্ত হন তিনি।
জমায়াত ছাড়ার কারণ হিসেবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দুটি বিষয় লেখেন, “জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করার জন্য জনগনের কাছে ক্ষমা চায়নি এবং একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে নিজেদের পরিবর্তন করতে পারেনি।”


