
ভারতীয়দের কাছে খুবই জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। পাকিস্তানি হলেও হানিয়া ভারতীয় নেটিজেনদের কাছে বেশ পছন্দের।
সম্প্রতি পহেলগাঁওকান্ডে পাকিস্তানের শিল্পীদের ইন্সটাগ্রাম একাউন্ট বন্ধ করে দেয় ভারত সরকার। পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের দাবীও উঠে নানা মহলে।
তবে, হানিয়ার একাউন্ট বন্ধ হতেই দু:খপ্রকাশ করেছেন তার ভারতীয় অনুরাগীরা। তাই যেকোন মূল্যে নিজের প্রিয় অভিনেত্রীকে দেখতে চান অনুরাগীরা। আর তাইতো হানিয়ার ইন্সটাগ্রাম একাউন্ট ফলো করতে ভিপিএন ব্যবহার শুরু করেছেন তাঁর ভক্তরা।
হানিয়া আমির ছাড়াও মাহিরা খান, সানাম সাঈদ, বিল্লাল আব্বাস, ইকরা আজিজের মতো বহু তারকার একাউন্ট বন্ধ করে দিয়েছে ভারত সরকার। তাদের বহু ভক্ত-অনুরাগী রয়েছে দেশটিতে। তারা রীতিমতো বিমর্ষ এ ঘটনায়।


