
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদন্ডের বিরুদ্ধে করা আপিলের রায় আগামী ২৭ মে ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চ এই তারিখ ধার্য করেন।
গত ২৭ এপ্রিল আদালত আজহারুলকে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে নতুন করে আপিল করার অনুমতি দেয়। ২০১৯ সালের ৩১ অক্টোবর আজহারের মৃত্যুদন্ড বহাল রাখে আপিল বিভাগ।


