মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

১৩১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারত

বুধবার ১৩১ জনকে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশইন বা ঠেলে দিয়েছে। তিনটি সীমান্ত জেলা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ। তারপরই তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খাগড়াছড়িতে অনুপ্রবেশের অভিযোগে আটক ৭২ জনের মধ্যে ৩০ জনকে মানবিক কারনে স্থানীয় একটি স্কুলে রেখে খাবার ও থাকার ব্যবস্থা করেছে প্রশাসন।

বুধবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা দিয়ে ২৭ জন, তাইন্দ দিয়ে ১৫ জন এবং পানছড়ির লোগান দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

এছাড়া এদিন, কুড়িগ্রাম জেলার রৌমারির সীমান্ত দিয়ে ৩০ জন এবং ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়াকুরি সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করে বিএসএফ।

এঘটনার প্রতিবাদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ