
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবি’র উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, সেলিনা ইসলামকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপলুর স্ত্রী।
সেলিনা ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসন-৪৯ থেকে নির্বাচিত হন।


