
এবার নারী বিশ্বকাপে বাড়ল দলের সংখ্যা। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা এক বৈঠকে ২০৩১ সাল থেকে ৪৮ দলের নারী বিশ্বকাপের অনুমোদন দিয়েছে।
ফিফা জানিয়েছে, ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে ৩২ দল অংশ নেবে। কিন্তু ২০৩১ সাল থেকে দলের সংখ্যা বেড়ে হবে ৪৮।
১২ গ্রুপের টুর্নামেন্ট ম্যাচের সংখ্যা বেড়ে হবে ১০৮টি। সময় বাড়বে এক সপ্তাহ। ২০২৬ সালে ছেলেদের বিশ্বকাপেই এই পরিবর্তনগুলো দেখতে পাবেন ভক্ত সমর্থকরা।


