সৌদি সফরে ১৪২ ‍বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের প্রথম দিন মঙ্গলবার সৌদি আরব পৌছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রিয়াদে পৌছালে ট্রাম্পকে স্বাগত জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর দুই নেতার বৈঠকের পর ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এ সফরে যুক্তরাষ্ট্র সৌদি আরবে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে। রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে এসব চুক্তি হয়।

চুক্তি সইয়ের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে তা বেড়ে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

চুক্তি স্বাক্ষরের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে একজন চমৎকার মানুষ হিসেবে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন এখানকার মানুষ খুবই চমৎকার।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ