শনিবার, মে ১৬, ২০২৬

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন পুর্তগিজ ফুটবল তারকা দিয়োগো জোটা

পুর্তগিজ জাতীয় ফুটবল দলের তারকা এবং লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগা জোটা স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ২৮ বছর বয়সী এ ফুটবলার তার ভাইকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। জোটার মতো দুর্ঘটনায় তার ফুটবলার ভাইও মারা গেছেন।

দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে মাত্র দুই সপ্তাহ আগে বিয়ে করেন জোটা। গত ২২ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেন জোটা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ