বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা বাংলাদেশের

বসুন্ধরার কিংস অ্যারেনায় নারী সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে ‍টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ। হ্যাট্রিক পেয়েছেন মোসাম্মৎ সাগরিকা।

টুর্নামেন্টে পরিষ্কার ফেবারিট হিসেবে খেলতে নামে বাংলাদেশ। শুক্রবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেই প্রমানও দিল বাংলার মেয়রা।

শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আফিদা খন্দকারের দল।

লঙ্কানদের বিপক্ষে হ্যাট্রিক পেয়েছেন সাগরিকা, মুনকি আক্তার করেছেন জোড়া গোল এবং স্বপ্না রানি, শন্তি, রূপা ও শিখা আক্তার একটি করে গোল করেছেন। ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমে শ্রীলঙ্কার মেয়েরা এক গোল শোধ দেয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ