
পুরান ঢাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এক ব্যবসায়িকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে যখন ক্ষোভ-বিক্ষোভ চলছে এরই মধ্যে রাজধানীর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদার দাবীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-গুলির ঘটনা ঘটেছে।
পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়।
পাঁচ কোটি টাকা চাঁদা দাবী করে না পেয়ে একদল সশস্ত্র লোক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। হামলাকারীরা এসময় চারটি গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ। দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন।


