বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি হলেন সিওনতেক

অবিশ্বাস্য এক ম্যাচে একতরফা খেলে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ সেটে হারিয়ে উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন পোলিশ তারকা ইগা সিওনতেক।

ইতিহাসের মাত্র তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে মাত্র ৫৭ মিনিটে কোন গ্র্যান্ড স্লামের ফাইনালে প্রতিপক্ষকে ‘ডাবল ব্যাগেল’ উপহার দিয়ে চ্যাম্পিয়ন হলেন সিওনতেক। প্রায় ৩৭ বছর পর অবিশ্বাস্য এই কীর্তিতে নাম লেখালেন তিনি।

সর্বশেষ আট উইম্বলডনে ভিন্ন আট নারী চ্যাম্পিয়ন পেল অল ইংল্যান্ড ক্লাব। ক্যারিয়ারে প্রথম উইম্বলডন জিতে ৩০ লাখ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকা অর্থপুরষ্কার পেয়েছেন ইগা সিওনতেক।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ