বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ওপর হামলা চালিয়েছে বিক্ষুবদ্ধ নেতাকর্মীরা।

শনিবার রাত ৯টায় বালিয়াডাঙ্গী উপজেলার সমীর উদ্দিন কলেজ মাঠ চত্তরে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা বিএনপি মহাসচিবের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনকে লক্ষ করে চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে এবং তার ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে।

উপজেলা বিএনপির কাউন্সিল শেষে ফলাফল ঘোষণার পর মির্জা ফয়সাল গাড়িতে উঠার সময় বিক্ষুবদ্ধ নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। উপর্যপুরি চেয়ার ছুড়ে মারতে থাকে। এসময় তিনি গাড়িতে উঠে গেলে সেখানেও তার ওপর হামলা হয় এবং গাড়ি ভাংচুর করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীদের দ্রুত চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ