বুধবার, এপ্রিল ২২, ২০২৬

সেন্ট মার্টিন যেতে পর্যটকদের গুনতে হবে টাকা

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র রক্ষায় ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দ্বীপের পরিবেশ রক্ষায় পর্যটকদের ওপর ধার্য করা হবে পরিবেশ সংরক্ষণ ফি।

শনিবার পরিবেশ অধিদপ্তরের এক সভায় এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, সেন্ট মার্টিনের মত প্রাকৃতিক দ্বীপ বাংলাদেশের একটিই রয়েছে। দ্বীপের বাস্তুতন্ত্র রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে। আগস্ট মাস থেকে প্রকল্পের কাজ শুরু হবে।

সভায় সেন্ট মার্টিন বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে ফি আদায়ের সিদ্ধান্ত হয়। এই ফি আদায় করবে স্থানীয় প্রশাসন। আদায়কৃত অর্থ দিয়ে দ্বীপের পরিবেশ সংরক্ষণ করা হবে। তবে, পর্যটকদের ওপর কত টাকা ফি নির্ধারণ করা হবে তা এখনো ঠিক হয়নি বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ