
মুক্তিযুদ্ধভিত্তিক বহু ভাস্কর্যের স্রষ্টা হামিদুজ্জামান খান আর নেই। রোববার সকাল ১০টা ৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
জাগ্রতবাংলা, সংসপ্তক, বিজয়কেতন, স্বাধীনতা চিরন্তন এর মত মুক্তিযুদ্ধভিত্তিক বহু ভাস্কর্যের স্রষ্টা হামিদুজ্জামান খান। তিনি ভাস্কর্যের পাশাপাশি তেলরঙ, জলরঙ, স্কেচ মাধ্যমে বহু কাজ করেছেন। মুক্তিযুদ্ধর পর ভাস্কর্যে তাঁর প্রিয় বিষয় ছিল পাখি।
হামিদুজ্জামান খান ১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের সহশ্রাম গ্রামে জন্মগ্রহন করেণ। ১৯৬৭ সালে বাংলাদেশ কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস বর্তমানে যেটি চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে ঢাকা চারুকলার ভাস্কর্য বিভাগে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।


