বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

মিডিয়া মোগল রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সাথে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের বিষয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্দ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যমটির মালিক মিডিয়া মোগল রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন।

শুক্রবার ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এপস্টিন ও তার সাবেক সহযোগী জিস্লেইন ম্যাক্সওয়েলের মামলার কার্যবিবরণী প্রকাশের জন্য বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন।

মামলায় ট্রাম্প অভিযোগ করেছেন, ডাও জোনস, নিউজ কর্প, মারডক এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দুই প্রতিবেদক বিদ্বেসপ্রসূত উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন, যা তার ব্যাপক আর্থিক ক্ষতি ও সুনামহানি ঘটিয়েছে।

এর জবাবে রুপার্ট মারডকের প্রতিষ্ঠান ডাও জোনস জানিয়েছে, তারা ট্রাম্পের আইনি পদক্ষেপের বিরুদ্ধে জোরালোভাবে আত্মরক্ষা করবে।

ওয়াল স্ট্রিট জার্নালে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, এপস্টিনের এক জন্মদিনে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরযুক্ত একটি চিঠি পাঠানো হয়েছিল। এছাড়া ট্রাম্প একসময় এপস্টিনকে ভালো বন্ধু মনে করতেন।

প্রতিবেদনটি প্রকাশের পর এপস্টিনকে চিঠি পাঠানোর কথা অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প এবং সংবাদপত্রটির ওপর ক্ষোভ ঝাড়েন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ