বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

উত্তরায় বিমান দুর্ঘটনা: এখন পর্যন্ত নিহত ৩১

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৯ জনই শিশু।

মঙ্গলবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সায়েদুর রহমান।

তিনি বলেন, উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন প্রাপ্তবয়স্ক বাকিরা সবাই শিশু। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।

ডা. মোহাম্মদ সায়েদুর রহমান জানান, নিহত পাইলট তৌকির ইসলামের মরদেহ ঢাকার সিএমএইচ হাসপতালে রাখা হয়েছে। এছাড়া ৬ জনের মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. সায়েদুর জানান, বার্ন ইনস্টিটিউট থেকে ১০ জন, সিএমএইচ হাসপতাল থেকে ৮ জন, ইউনাইটেড হাসপাতাল থেকে একজন এবং ঢামেক থেকে একজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ