বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

মাইক্রোসফট সার্ভার হ্যাকড বিশ্বব্যাপি ১০০টিরও বেশি প্রতিষ্ঠান আক্রান্ত

বিশ্বব্যাপি জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভারের নিরাপত্তজনিত দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা।

হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানিখাতের প্রতিষ্ঠান এবং এশীয় টেলিযোগাযোগের একটি প্রতিষ্ঠানসহ বিশ্বব্যাপি অন্তত ১০০ প্রতিষ্ঠান এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই আক্রমন ’জিরো-ডে’ হিসেবে পরিচিত। কারণ হ্যাকাররা এমন একটি দুর্বলতার সুযোগ নিয়েছে যা আগে জানা ছিল না। হামলাকারীরা দুর্বলতা কাজে লাগিয়ে সেখানে প্রবেশ করতে পারে এবং ভবিষ্যতে প্রবেশের জন্য ব্যাকডোর রেখে যায়।

শ্যাডোসার্ভার ফাউন্ডেশন জানিয়েছে, তারা বিশ্বব্যাপি ১০০টি সংস্থার আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে। তবে, বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও জার্মানির প্রতিষ্ঠান।

এই হ্যাকিংয়ের পেছনে কে বা কারা রয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে, গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, ইন্টারনেট ট্র্যাফিক বিশ্লেষণ করে দেখা গেছে, মাইক্রোসফটে কিছু হামলা ‘চীন-সংযুক্ত হুমকি’ বহন করে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ