বুধবার, এপ্রিল ২২, ২০২৬

সরকারের উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ সাত্তারের ব্যক্তিগত, বিএনপির নয়: ফখরুল

অন্তর্বর্তী সরকারের ৮ উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে এক অনুষ্ঠানে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এই মন্তব্য নিয়ে রাজনীতিতে চলছে ব্যাপক তোলপাড়।

এমন পরিস্থিতিতে উপদেষ্টাদের সততার ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাত্তারের বক্তব্যের বিষয়ে ফখরুল বলেন, ‘আমি বলতে চাই হুইচ ইজ নট আওয়ার্স। এটার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের ওপর আস্থা রয়েছে।’

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ