
জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র সারোয়ার তুষারের গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।
নিজের ভেরিফয়েড ফেসবুক পেজে শনিবার রাতে লাইভে এসে এ হুমকি দেন নীলা। তিনি বলেন, বারবার বলছি যদি আন্তরিক ক্ষমা বা অনুশোচনা প্রকাশ না পাই তাহলে আমি তুষারে আমাকে নেপালে বসে যেসব নগ্ন ভিডিও পাঠিয়েছে তা জনসম্মুক্ষে প্রকাশ করতে বাধ্য হব।
এর আগে ফেসবুকে নীলা এক পোস্টে অভিযোগ করেন, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফরমে স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষারের নাম বসানো হয়। এঘটনাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন নীলা।


