
সংবিধানের বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর এ বিষয়ে রায়ের দিন ধার্য করেছেন আদালত।
বুধবার হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ বছরের ২০ এপ্রিল ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন।


