বুধবার, এপ্রিল ২২, ২০২৬

বনানীতে সিসা বারে ছুরিকাঘাতে প্রাণ গেল এক যুবকের

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে কথা-কাটাকাটির জেরে রাহাত হোসেন রাব্বি (৩১) এক যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।

হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই বারে আসতেন বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সিসা বার থেকে বের হওয়ার সময় মুন্না নামে এক যুবকসহ সাত-আটজনের সাথে কথা-কাটাকাটি হয় রাব্বির। একপর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এরপর হামলাকারীরা রাব্বিরক ধারালো চাকু দিয়ে শরীরের বাম উরুতে এবং কনুইতে গুরুতর জখম করে।

পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ