
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব সাদা পাথরে আগের জায়গায় ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট এক রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে, ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব সাদা পাথর লুটকারীদের তালিকা এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য রোববার দিন ধার্য করেছেন আদালত।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
এছাড়া পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারি করার আবেদনও করা হায়েছে রিটে।


