
বিএনপি চাঁদাবাজ দল, চাঁদার জন্য মানুষ খুন করে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
বৃহস্পতিবার দলটির নেত্রকোনা জেলা শাখার আয়োজনে শহরের মুক্তারপাড়া মাঠে আয়োজিত গণসমাবেশে শায়েখে চরমোনাই এই মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, ছাত্রদলের লোকজন তাদের নিজেদের লোকদের মারছে, বিএনপি টর্চার সেল গঠন করেছে। বিএনপির লোকজন বিএনপিকে হত্যা করছে। চাঁদা না পেয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে। ক্ষমতায় না যেতেই তাদের এই অবস্থা, ক্ষমতায় গেলে তারা কি করবে?


